দেশের শত্রুদের জনগণ রেড কার্ড দেখিয়ে ভোট কেন্দ্রে আসবে : নানক

দেশের শত্রুদের জনগণ রেড কার্ড দেখিয়ে ভোট কেন্দ্রে আসবে : নানক

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:১০

যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছেন; তারা দেশের শত্রু-গণতন্ত্রের শত্রু। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি ও রেড কার্ড দেখিয়ে আজকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

রবিবার (৭ জানুয়ারি) সকালে বাদশা ফয়সল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। নানক বলেন, যেহেতু শীতের সকাল তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশ। ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।

ভোটারদের উদ্দেশ্যে নানক বলেন, ভোটারদের বলবো, ভোট কেন্দ্র আসুন, ভোট দিন আপনাদের জাতীয় দায়িত্ব পালন করুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধীতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading