ফরিদপুর-১: বিপুল ভোটে জিতলেন আব্দুর রহমান
উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ২২:০০
দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে জিতলেন আব্দুর রহমান।
রোববার (৭ জানুয়ারি) আসনটির সব কেন্দ্রের ভোট গণনা শেষে স্থানীয় সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
ফরিদপুর-১ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৯৬টি। সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে নৌকার প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।
আওয়ামী লীগের এ প্রার্থী ৩৮ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে আরিফুর রহমানকে হারালেন।
এ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ৯৮৪ জন। নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৯৯৬ জন। মোট ভোটকেন্দ্র ১৯৬টি।

