‘‌‌নির্বাচনবিরোধী প্রচারণায় ৭ মিলিয়ন ডলার ব্যয়ে নিয়োগ হয় লবিস্ট’

‘‌‌নির্বাচনবিরোধী প্রচারণায় ৭ মিলিয়ন ডলার ব্যয়ে নিয়োগ হয় লবিস্ট’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৩০

নির্বাচনবিরোধী প্রচারণার জন্য একটি মহল বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে জানিয়েছে মার্কিন সাবেক কংগ্রেসম্যান জিম বেটসের নেতৃত্বে গঠিত পর্যবেক্ষক দল। তবে, কারা লবিস্ট নিয়োগ করেছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তারা। তারা বলেছেন, ৭ মিলিয়ন ডলার ব্যয়ে নির্বাচনবিরোধী প্রচারণার জন্য লবিস্ট নিয়োগ হয়। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান তারা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মার্কিন সাবেক কংগ্রেস ম্যান জিম বেটস তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওনারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাদের মতামত হলো এখানে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোনো রকম গোলযোগ হয়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিরোধীদলের নেতাদের বলেছে জেলে রাখা হয়েছে। কাকে জেলে রাখা হয়েছে? প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করা হলো, পুলিশ হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়া হলো, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে হত্যা করা হলো। কেউ যদি এ জাতীয় কাজ করে বা কাজ করানোর পেছনে কোনো ভ‚মিকা পালন করে, তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে না? সেখানে আপনি পরিচয় জেনেই বা কি করবেন। তিনি কোন পদে আছেন, কোন দলের, কি কাজ করেন- এটার ওপর নির্ভর করবেন নাকি অপরাধী হিসেবে বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, ভোট পড়ার হার নিয়ে তাদের অভিমত হলো। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এক মাসের মতো সময় লাগে। ই-ভোট, পোস্টাল ব্যালটে ভোট এবং সরাসরি গিয়ে ভোট দিতে হয়। আর এখানে আট ঘণ্টার মধ্যে এত লোকের ভোট দেওয়াকে প্রশংসনীয় বলেছেন তারা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ, এ দেশে নির্বাচন অনুষ্ঠানে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনে কোথায় ত্রুটি-বিচ্যুতি হয়েছে বলে কি কোনো তথ্য আপনাদের কাছে আছে? আমাদের কাছে কি আছে? যেটা ঘটেনি সেটা যদি কেউ বলে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading