প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি ২
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:১৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা আগামী মাসের ০২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের চাকরিপ্রার্থীরা।
মঙ্গলবার (০৯ জানুয়ারী ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক মণিষ চাকমা গণমাধ্যমকে এ তথ্য জানান। মণিষ চাকমা বলেন, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ০২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগিরই আন্তমন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। গত ৮ ডিসেম্বর তিন বিভাগের (রংপুর, বরিশাল ও সিলেট) ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইউডি/এআর

