দেশের সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাক‌বে: প্রধানমন্ত্রী

দেশের সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাক‌বে: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:১০

দেশের সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (১২ জানুয়ারি) মন্ত্রিসভার নতুন সহকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করার সময় তিনি লিখেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন।

তিনি আরও লিখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়েছে।

তিনি বলেন, এই জয় জনগণ ও গণতন্ত্রেরও জয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading