গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার: রিজভী

গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার: রিজভী

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:৪৫

বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমনপীড়নে ব্যস্ত থেকে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আলোজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনো দাবি পৌঁছায় না, হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে মিথ্যাবাদী হতে পারে ও মুনাফিক হতে পারে তারাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুন সন্ত্রাস করে আন্দোলন করেছিল।

বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন, পীড়নে ব্যস্ত থেকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার।

রিজভী বলেন, আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার।

রিজভী বলেন, সরকারের মহা দুর্নীতিতে দেশের অর্থনীতি মহা সংকটে আজ। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading