তিন দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০
চারদিনের সফরে তৃতীয়বারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
সেখান থেকে সড়ক পথে বিকেল ৩টার দিকে পাবনা সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রপতি। রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন তিনি।
১৭ জানুয়ারি সকাল ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। বেলা ১টার দিকে সার্কিট হাউসে যাবেন তিনি। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদিকে নির্বাচনের পর নিজ জেলায় রাষ্ট্রপতির আগমন ঘিরে পাবনায় আনন্দ উৎসব চলছে।
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। তাকে এক নজর দেখতে শহরে ভিড় করছেন উৎসুক জনতা।
এর আগে দ্বিতীয়বারের মতো গত বছরের ২৭ সেপ্টেম্বর তিনদিনের সফরে পাবনায় আসেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি হওয়ার পর গত ১৫ মে প্রথম পাবনায় এসেছিলেন মো. সাহাবুদ্দিন।
ইউডি/এআর

