পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে আমেরিকা

পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে আমেরিকা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০০

নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছেন ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতীক্ষায় আছি।

পিটার হাস বলেছেন, ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে তার সূচনা বৈঠক হয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ স¤প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং কীভাবে দুপক্ষের জন্যই জরুরি, এমন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি, সেটি নিয়েও কথা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading