আয়ানের মৃত্যু: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

আয়ানের মৃত্যু: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:৪০

রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে শিশু আয়ানের মারা যাওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বৃহস্পতিবার। এ প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (১৭ জানুয়ারি) বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় মন্ত্রী জানান, ‘নিবন্ধন ছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধে যত দ্রুত সম্ভব অভিযান পরিচালনা এবং ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হচ্ছে।’ এছাড়া প্রত্যন্ত অঞ্চলে উন্নত কমিউনিটি সেবা নিশ্চিতে থানা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও কথা জানান ডা. সামন্ত লাল।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading