পুকুরে ধরা পড়ল ইলিশ

পুকুরে ধরা পড়ল ইলিশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:২০

খুলনার পাইকগাছা উপজেলায় একটি সরকারি পুকুরে ধরা পড়েছে ২টি ইলিশ। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে ইলিশ ২টি ধরা পড়ে। পুকুরে ইলিশ পাওয়ার খবর শুনে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে অন্য মাছের সঙ্গে ২টি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৭০০ গ্রাম।

পুকুরের পাড় ডুবে ইলিশ মাছ এসেছে কিনা জানতে চাইলে ইউএনও বলেন, হতে পারে। সম্প্রতি কোনো জলোচ্ছ্বাস হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে ইলিশ ২টি পুকুরে চলে আসে। পুকুরেই ইলিশ ২টি বড় হয়েছে এটা নিশ্চিত।

পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর পাড়ের পুকুর তো, মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতেই বড় হয়েছে।

স্থানীয়রা বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। এর আগে কখনও পুকুরের ইলিশ দেখিনি তারা।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading