বিশ্ব জাকের মঞ্জিলের উরস উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা

বিশ্ব জাকের মঞ্জিলের উরস উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা

উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:০০

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ ইং উপলক্ষে জামালপুর ও শেরপুর জেলার যৌথ উদ্যোগে শনিবার জামালপুর সদরে মিশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান প্রকৌশলী আলহাজ শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় মিশন প্রধান ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কর্মী প্রধান আলহাজ শাহীন মোহাম্মদ হাফিজ; সহকারী মিশন প্রধান ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য আলহাজ আতিকুর রহমান খান; মিশন সদস্য ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান মৃদুল; ময়মনসিংহ জেলা কর্মী প্রধান আবুল কালাম মাস্টার; শেরপুর জেলা কর্মী প্রধান আনিস মাস্টার; ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কোষাধ্যক্ষ ফরুক হোসেন রানা প্রমুখ।

মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব শান্তির বার্তা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত। শেরপুর ও জামালপুরের পূণ্য ভূমিতেই বিশ্বওলী শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) পীর কেবলাজান হুজুর জন্ম গ্রহণ করে শৈশব ও কৈশোরের সময়গুলি অতিবাহিত করেছেন। সেই পূণ্যভূমিতে আজকে আমরা সেই মহা মানবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফের প্রস্তুতি সভা করছি।
পীর কেবলাজান হুজুরের জন্মভূমি থেকে দল ছুট হয়ে সকল জাকেরান আশেকান মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ ভাই-বোনদের সাথে নিয়ে আল্লাহর রহমত পাওয়ার নিয়তে উরস শরীফে উপস্থিত হব। কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহাপবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার দাওয়াত জানিয়ে তিনি আল্লাহ ও রাসুলের মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি যথাক্রমে শনি, রবি, সোম ও মঙ্গলবার ফরিদপুরের আটরশিতে বিশ^ জাকির মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ ইং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সারা দেশে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ে উরস শরীফ কেন্দ্র করে দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading