হাইকোর্টের আদেশ আপিলেও বহাল: ভেঙে ফেলতে হবে গুলশান শপিং কমপ্লেক্স

হাইকোর্টের আদেশ আপিলেও বহাল: ভেঙে ফেলতে হবে গুলশান শপিং কমপ্লেক্স

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:২০

রাজধানীর গুলশান ১ এ অবস্থিত ঝুঁকিপূর্ণ গুলশান শপিং কমপ্লেক্স সেন্টার ভেঙে ফেলতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ সোমবার (২২ জানুয়ারী) হাইকোর্টের রায় বহাল রেখে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। শপিং কমপ্লেক্সটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ৩০ দিনের মধ্যে তা ভেঙে ফেলার নির্দেশ দেন। এর বিরুদ্ধে ওই কমপ্লেক্সের দোকান মালিক সমিতি আবেদন করে।

গত বছরের জুলাইয়ে শপিং সেন্টারটি ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে বাণী চিত্র ও চলচ্চিত্র নামে দুটি প্রতিষ্ঠান। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। ২৩ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ান ও মাহবুব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শপিং সেন্টারটি সিলগালা করে দেয় ডিএনসিসি।

জরাজীর্ণ হওয়ায় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গুলশান শপিং সেন্টারের ভবনকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে। সেই সঙ্গে ডিএনসিসিকে ব্যবস্থা নিতে বলা হয়।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading