দুইবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কাকে বিদায় দিলেন ইয়াস্ত্রেমস্কার

দুইবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কাকে বিদায় দিলেন ইয়াস্ত্রেমস্কার

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:৩০

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ইউক্রেনের দিয়ানা ইয়াস্ত্রেমস্কার সর্বোচ্চ সাফল্য বলতে ২০১৯ উইম্বলডনের চতুর্থ রাউন্ড। অস্ট্রেলিয়ান ওপেনে এবার নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়। ভয়ডরহীন ভঙ্গিতে খেলে প্রথমবার গ্র্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। তাও আবার অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে!

প্রতিপক্ষ আজারেঙ্কা বেলারুশিয়ান। ইউক্রেন আগ্রাসনে রাজনৈতিকভাবে তারাও রাশিয়ার সহযোগী! যার প্রভাব পড়ে থাকে এসব ইভেন্টে। দিয়ানা ইয়াস্ত্রেমস্কা তাই ভীষণ আগ্রাসী ও শব্দ করে সার্ভ করেছেন। তাতে আজারেঙ্কা পরাস্ত হয়েছেন ৭-৬ (৮-৬), ৬-৪ গেমে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ অবাছাই চেক লিন্ডা নোসকোভা।

ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারায় ভীষণ আনন্দিত ইয়াস্ত্রেমস্কার, আমার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। মনে হচ্ছে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। আমার সব সময় মনে হচ্ছিল বোধহয় ট্রেনের পেছনে পড়ে গেছি। তবে যেহেতু আমি একটু লড়াকু মানসিকতার। তাই এই ম্যাচটা জিততে পেরেছি।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading