পরিবেশবান্ধব গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশবান্ধব গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি করতে হবে: পরিবেশমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:০০

পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সোমবার (২২ জানুয়ারি) পরিবেশবান্ধব মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদপ্তর অভিমুখে যাত্রাকালে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহন মালিকরা পরিবেশবান্ধব পরিবহন পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ু দূষণ পরিস্থিতির উন্নতি হবে।

তিনি বলেন, সকল প্রকার দুর্নীতিমুক্ত থেকে আইন ও বিধিবিধান মোতাবেক সরকারি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে।

এ দিন মন্ত্রী বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে যান।

এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি অধিদপ্তরের মহাপরিচালক ড আবদুল হামিদসহ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে ঝামেলা মুক্তভাবে সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading