জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বাড়াবে ইউএনডিপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বাড়াবে ইউএনডিপি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৪৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করবে।

এ লক্ষ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বর্তমান সরকার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশমন্ত্রীর অফিস কক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার বর্জ্যমুক্ত বিদ্যালয় ও গ্রাম-কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে কাজ করতে আগ্রহী। জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভাবন ও গবেষণা, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা বৃদ্ধি বিষয়েও দুই পক্ষ একযোগে কাজ করবে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, সেন্সর বেইজড মনিটরিং, জলাভূমি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রমে একযোগে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, প্রোগ্রাম বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল প্রমুখ।

এর আগে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহসানিয়া মিশনের এক প্রতিনিধিদল। এ সময় তারা বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার কমাতে আলোচনা করেন।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading