প্রেমের কথা স্বীকার করলেন কঙ্গনা

প্রেমের কথা স্বীকার করলেন কঙ্গনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৭:০০

ইন্ডিয়ার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে গিয়ে সহকর্মীদের সঙ্গে খুব একটা দেখা মেলেনি এই অভিনেত্রীর।

বরং পুরো সময়টাই কাটিয়েছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ‘ইজ মাই ট্রিপ’র কর্ণধার নিশান্ত পিত্তির সঙ্গে। এরপরই খবর রটে, নিশান্তের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন কঙ্গনা।

বিষয়টি নিয়ে যখন ভক্তদের মাঝেও আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন এই তারকা। জানালেন, নিশান্তের সঙ্গে প্রেম করছেন না তিনি। তার প্রেমিক অন্য কেউ।

কঙ্গনা বলেন, ‘এইসব ভুয়া খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী। আমি অন্য কারোর সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাব। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্যনতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না। আমরা শুধু ছবি তুলেছি মাত্র। অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।’

অভিনেত্রীর এমন বিবৃতির পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কার সঙ্গে প্রেম করছেন কঙ্গনা? সেটা আর খোলাসা করেননি তিনি। ভক্তদেরও রাখলেন কৌতূহল, প্রশ্নের মাঝেই।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি ‘ইমারজেন্সি’ সিনেমা মুক্তির তারিখ জানিয়েছেন কঙ্গনা। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading