শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৭:৩০
রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জার্মান চ্যান্সেলর বলেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারো দায়িত্ব নেওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও বলেছেন, ‘আমি সামনের দিনগুলোতে আপনার সার্বিক সাফল্য কামনা করি।’
ইউডি/কেএস

