কারাবন্দি মির্জা ফখরুলের বাসায় বিএনপি নেতারা

কারাবন্দি মির্জা ফখরুলের বাসায় বিএনপি নেতারা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:১৫

দীর্ঘদিন ধরে কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজ নিতে তারা বাসায় গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ড. আব্দুল মঈন খান মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের সাথে কথা বলেছেন। তার পরিবারের খোঁজখবর নিয়েছেন। সঙ্গে ছিলেন বিএনপি প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

বিএনপির ডাকা হরতালের গত ২৮ অক্টোবর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। ডিএমপির গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাসে করে বাসা থেকে নিয়ে যায় বিএনপি মহাসচিবকে।

উল্লেখ্য, রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা ৯ মামলায় সিএমএম আদালত থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনই মুক্তি মিলেছে না তার। কারণ প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় রমনা থানার আরেকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন হয়নি বিএনপি মহাসচিবের।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading