বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৭:৩০

বিরতি কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। শোনা যাচ্ছে, আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন প্রীতি। নব্বইয়ের দশকের শেষ থেকে নতুন দশকের শুরুর দিকে বলিউডের জনপ্রিয় ও প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন প্রীতি জিনতা। সানি দেওলের সঙ্গেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন প্রীতি।

‘দ্য হিরো : লাভ স্টোরি অব এ স্পাই’ ছিল সানি ও প্রীতি জুটির অন্যতম হিট চলচ্চিত্র। এছাড়া রয়েছে ‘ফার্জ’ এবং ‘ভাইয়াজি সুপারহিট’র মতো সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন দু’জন। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার লুক টেস্ট করতে গিয়েছিলেন প্রীতি। এদিন প্যাস্টেল গোলাপি সালোয়ার স্যুট পরিহিত প্রীতিকে স্টুডিও থেকে বের হতে দেখা যায়। এর পর থেকেই তীব্র গুঞ্জন চলছে যে সানি দেওলের সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত অভিনেত্রী।

এর আগে, ‘লাহোর ১৯৪৭’-এ কাজের বিষয়ে মুখ খুলেছিলেন সানি দেওল। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ এসে সানি বলেন, আমির খান ‘গাদার ২’-এর সাকসেস পার্টিতে এসেছিলেন। তখনই উনি বলেন যে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। পরের দিনই আমরা দেখা করি। আমরা একসঙ্গে বেশ কিছু কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। আর শেষ পর্যন্ত লাহোর ১৯৪৭ ছবির কাজের বিষয়টি চূড়ান্ত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading