পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে?

পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৮:০০

রান্না করার সময় সবচেয়ে বেশি নাজেহাল হতে হয় পেঁয়াজ কাটতে গেলে। অথচ রান্নায় পেঁয়াজ না দিলে খাবারে স্বাদ হয় না। কখনও ভেবে দেখেছেন,পেঁয়াজ কাটার সময় কেন চোখে জ্বালা করে? পেঁয়াজে থাকা সালফেনিক অ্যাসিডের কারণেই মূলত সমস্যা হয়। পেঁয়াজ কাটার পর সালফেনিক অ্যাসিড বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে যায়। তাতেই তৈরি হয় সারফার গ্যাস। সেটাই চোখে গিয়ে চোখ জ্বালা করে, পানি বেরিয়ে যায়। ঠিক একই কারণে পেঁয়াজ কাটার অনেক ক্ষণ পরেও হাতে গন্ধ লেগে থাকে।

প্রতিদিন রান্নার সময় দু’-চারটে পেঁয়াজ কাটতেই হয়। তবে বাড়িতে কোনও অনুষ্ঠান হলে বেশি পরিমাণে পেঁয়াজ কাটতে হয়। তখনই আসে বিরক্তি। তবে পেঁয়াজ কাটার সময় কয়েকটি নিয়ম মেনে চললে এই সমস্যায় ভুগতে হবে না।

কী করবেন?
পেঁয়াজের খোসা ছাড়িয়ে ঘণ্টা খানেক ডিপ ফ্রিজারে ভরে রাখুন। ফ্রিজ থেকে বার করে পেঁয়াজ কাটলে চোখে আর পানি আসবে না

পেঁয়াজ কাটার সময়ে যত ধারালো ছুরি ব্যবহার করবেন, ততই কম কাঁদতে হবে। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারালো ছুরি। তাই খুব বেশি এনজাইম বেরোয় না।

পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট ঠান্ডা পানিতেও ডুবিয়ে রাখতে পারেন। এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে আর কাটার সময় চোখে পানি আসবে না। তবে পেঁয়াজ এ ক্ষেত্রে অনেক পিচ্ছিল হয়ে যায়। তাই ছুরি ব্যবহারে সতর্ক থাকুন।

মোমবাতি জ্বালিয়ে কিংবা গ্যাসের আঁচের সামনে রেখে পেঁয়াজ কাটুন। এতে আগুনের শিখা পেঁয়াজের সারফার গ্যাস টেনে নেবে।

প্রথমে পেঁয়াজ দু’টুকরো করে কাটা দিকটি ঘুরিয়ে চপিং বোর্ডের উপর রাখুন। কাটা দিকটি উন্মুক্ত থাকলেই সমস্যা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading