পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৪৫

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলো সুমাইয়া আক্তারের দল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে টাইগ্রেসরা।

আজ শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। জবাব দিতে নেমে ১০০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।

ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ওপেনার ইভা। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি। এক প্রান্ত আগলে ছিলেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে তিনিও ৩৩ বলে ২৪ রান করে ফিরে যান।

বাকিরা অবশ্য ভালো ব্যাটিং করেছেন। তিনে নেমে অরভিন তানি ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া আক্তার।

পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া লক্ষ্যের জবাব দিতে নেমে শুরুতা দারুণ করেছিল পাকিস্তানের মেয়েরা। দুই ওপেনার মিলেই গড়ে ফেলেন ৫০ রানের জুটি। এরপর সামিয়া আফসার ২৫ রান করে বিদায় নিতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। খানিক বাদে বিদায় নেন ৩৯ রান করা ফাতিমাও।

বাকি ব্যাটারদের মধ্যে কেউ ১৫ রানের ঘরও পার করতে পারেননি। কেবল দুইজন পার করেছেন ১০ রানের কোটা। তাতে নির্ধারিত ওভার শেষ ১০০ রানই তুলতে পারে পাকিস্তানের মেয়েরা।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading