হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি ক্রু

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি ক্রু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৩০

ইয়েমেনের আদেন উপসাগরে গতকাল শুক্রবার ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। হামলার পর মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটির ডানপাশে আগুন লেগে যায়। যা আজ শনিবার (২৭ জানুয়ারি) পর্যন্ত জ্বলছে।

ইন্ডিয়ার নৌবাহিনী জানিয়েছে, হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ইন্ডিয়ান এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন।

ইন্ডিয়ার নৌবাহিনী আরও জানিয়েছে, জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পান তারা। তখন দ্রুত সেখানে যায় তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। এখন এই যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে ইন্ডিয়ান নৌবাহিনী আরও জানিয়েছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সর্বদা সচেষ্ট রয়েছে।

জাহাজাটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা জানিয়েছে জাহাজে থাকা কোনো ক্রু হতাহত হননি। এ ব্যাপারে তারা বলেছে, সামরিক জাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাহাজটিতে থাকা কোনো ক্রু ক্ষতিগ্রস্ত হননি।

মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছার পর এতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাত্র দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চার মাসেরও বেশি সময় ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এ হামলার প্রতিবাদে প্রথমে ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। তাদের থামাতে দুই সপ্তাহ আগে ইয়েমেন ব্যাপক হামলা চালায় আমেরিকা এবং ব্রিটেন । ওই হামলার পর হুথিরা হুমকি দেয় এখন থেকে এই দুই দেশের জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে তারা।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading