বাংলা একাডেমি পুরস্কার: ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

বাংলা একাডেমি পুরস্কার: ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:২৫

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। এর আগে ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভ‚ষিত হন তিনি। রবিবার (২৮ জানুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুকে এক পোস্টে নিজেই লিখেছেন, পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে। সাথে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি ও একটি চেকের পাতা সংযুক্ত করেছেন তিনি।

ফেসবুকে পোস্ট দেওয়ার পরপরই তার শুভানুধ্যায়ীরা পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চান। তখন একজনের পোস্টে রিপ্লাই দিয়ে জাকির তালুকদার লিখেছেন, এই বিষয়ে আগামীকাল (সোমবার) বিস্তারিত জানাবেন তিনি।

জাকির তালুকদার বেড়ে উঠেছেন নাটোরে। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন তিনি। জাকির তালুকদার বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত থাকায় তার গদ্যে সমাজ বাস্তবতার সঙ্গে রাজনীতি ও ইতিহাসচেতনা এসেছে ভিন্ন মাত্রা নিয়ে। লেখালেখির শুরু থেকেই তিনি আলাদা এক পথ নির্মাণে সচেষ্ট ছিলেন। তার লেখায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরাণের সংমিশ্রণ সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে। পিতৃগণ ছাড়া কুরসিনামা, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, ছায়াবাস্তব, কল্পনা চাকমা ও রাজার সেপাই তার উল্লেখযোগ্য গ্রন্থ।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading