নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশনের, অব্যাহতি দিলেন জিএম কাদের ও মজিবুল হক চন্নুকে

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশনের, অব্যাহতি দিলেন জিএম কাদের ও মজিবুল হক চন্নুকে

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চন্নুকে অব্যাহতি দিয়ে নিজেই দলের হাল ধরার ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। রবিবার (২৮ জানুয়ারি) গুলশানে নিজের বাসায় দলের ‘ক্ষুব্ধ ও বঞ্চিত’ নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করে এই ঘোষণা দেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের স্ত্রী।

উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, পার্টির ভালোর জন্য, পার্টির ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য আমি নিজে চেয়ারম্যানের দায়িত্ব নিলাম এবং পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত মামুনুর রশীদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম।

তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। পার্টির অন্যান্য পদে যারা আছেন, তাদের বহাল রেখে পার্টির যেসব নেতাকে জি এম কাদেরের সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে এবং যাদের পার্টির কমিটির বাহিরে রাখা হয়েছিল, তাদের আগের পদে ‘পুনর্বহালের’ ঘোষণা দিয়ে রওশন বলেন, দ্রুত সময়ের মধ্যে পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করবেন তিনি। উপস্থিত নেতৃবৃন্দ এ সময় তুমুল করতালি দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানায়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading