অব্যাহতি আমলে নিচ্ছেন না চুন্নু

অব্যাহতি আমলে নিচ্ছেন না চুন্নু

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০৫

জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান বা মহাসচিবসহ দলের কোনো নেতা-কর্মীকেই দল থেকে বাদ দিতে পারেন না প্রধান পৃষ্ঠপোষক, জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি আরও বলেন, আগেও রওশন এরশাদ দুইবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে আমাদের বাদ দিয়েছিলেন। ওনার বক্তব্য আমরা আমলে নিচ্ছি না। প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলটির রবিবার (২৮ জানুয়ারি) চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি ঘোষণার পর বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

চুন্নু বলেন, উনি যে চেয়ারম্যান-মহাসচিবকে বাদ দিয়েছেন এটা এ নিয়ে তৃতীয়বার। এর আগেও উনি দুইবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে আবার প্রত্যাহার করেছিলেন এই বলে যে, ওনার ঘোষণাটা ঠিক না। ওনাদের এই বক্তব্য আমি পার্টির মহাসচিব হিসেবে আমলে নিচ্ছি না।
এই ঘোষণা অগঠনতান্ত্রিক জানিয়ে চুন্নু বলেন, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে, নিয়ম আছে। আমাদের গঠনতন্ত্রে এমন কোনো ধারা নাই যাতে দলের প্রধান পৃষ্ঠপোষক-দলের চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে বাদ দেবেন। এটা আমাদের গঠনতন্ত্রে নাই।

তিনি আরও বলেন, এই ঘোষণার কোনো ভিত্তি নাই। এই ধরনের কোনো ক্ষমতা ওনার নাই। গঠনতন্ত্রের বাইরে যে কোনো ব্যক্তি মনের মাধুরী মিশিয়ে যে কোনো কথা বলতেই পারে, এসব কথার কোনো ভিত্তি নাই। তাদের এই সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading