ইউক্রেনে গোলাবারুদ কেনা নিয়ে ব্যাপক দুর্নীতি

ইউক্রেনে গোলাবারুদ কেনা নিয়ে ব্যাপক দুর্নীতি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:৪০

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য গোলাবারুদ কেনা নিয়ে ইউক্রেনে ব্যাপক দুর্নীতি হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা (এসবিইউ) ৪০ মিলিয়ন ডলারের দুর্নীতির তথ্যটি সামনে নিয়ে এসেছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের আগস্টে এক লাখ গোলাবারুদ কেনার জন্য ৪০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই গোলাবারুদের জন্য অগ্রীম অর্থ প্রদান করা হয়। কিছু অর্থ যায় বিদেশে। কিন্তু ওই এক লাখ গোলাবারুদের একটি গোলাও ইউক্রেনে আসেনি। এর বদলে গোলাবারুদ কেনা নিয়ে হরিলুট হয়েছে।

এসবিইউ আরও জানিয়েছে, তাদের তদন্তে এ দুর্নীতির সঙ্গে পাঁচ কর্মকর্তা এবং লভিভ আর্সেনাল নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারের জড়িত থাকার তথ্য বেরিয়ে এসেছে।

সংস্থাটির তদন্তে আরও বেরিয়ে এসেছে, রাশিয়ার পূর্ণমাত্রার হামলার মাত্র ছয় মাস পর এই চুক্তি হয়। সে সময় ইউক্রেন রুশ বাহিনীকে ঠেকাতে তীব্র লড়াই করছিল। আর তখনই এত বড় দুর্নীতির ঘটনা ঘটেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে চুরি করা এসব অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিরক্ষা বাহিনীর ফান্ডে ফিরে আসবে।

গোলাবারুদ নিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টি এমন সময় সামনে আসলো যখন— আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে নতুন সামরিক সহায়তা প্রদানের জন্য রিপাবলিকানদের সঙ্গে কার্যত লড়াই করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন, আগে দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন করবেন তিনি।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading