আমেরিকার প্রেসিডেন্টের চিঠির মাধ্যমে সম্পর্ক ভিন্নমাত্রায় পৌঁছাবে: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার প্রেসিডেন্টের চিঠির মাধ্যমে সম্পর্ক ভিন্নমাত্রায় পৌঁছাবে: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে সরকার। সোমবার (০৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, আমরা এই চিঠিকে উষ্ণ অভিনন্দন জানাই। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এবং ভিন্নমাত্রায় পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গতকাল মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনার ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য, সেটি পূরণে তারা আমাদের সঙ্গে একযোগে কাজ করবেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হাছান মাহমুদ বলেন, নতুন অংশীদারিত্বের কথা মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লিখেছেন। সুতরাং, আমরা নতুন অংশীদারিত্ব চাই। আমাদের মধ্যে অংশীদারিত্ব আগে থেকে আছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা আগে থেকেই কাজ করছি।’ সেটিকে আরও দৃঢ় করার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) ওই চিঠি মার্কিন দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading