আমি সত্যিকারের খেটে খাওয়া মানুষ: সাবা

আমি সত্যিকারের খেটে খাওয়া মানুষ: সাবা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৫০

‘আমি সত্যিকারের খেটে খাওয়া মানুষ। আর সুযোগ পেলে সাধারণ মানুষের জন্যই কাজ করবো’ —দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংরক্ষিত আসনে ফরম কেনার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এমনটিই বলেছেন অভিনেত্রী সোহানা সাবা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

সাবা বলেন, আমরা নতুন জেনারেশন দেশ-বিদেশ ঘুরে বেড়াই। আমরা যা দেখি দেশকে ও দেশের মানুষকে সেভাবে দেখতে চাই। সাধারণ মানুষের মতোই আমি হাঁটাচলা করি। পাঁচ টাকার জিনিস আমি ফুটপাত থেকে কিনি। সেই অভিজ্ঞতাও আমার আছে।

সাবা বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি মাত্র ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগপন্থিই ছিলেন না, তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাল্লাহ আরো পাঁচ বছরও থাকবে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।

এর আগে রাজনীতি করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি বলতে আমি খুব এক্টিভলি রাজনীতি করিনি। কিন্তু নানা সময় নির্বাচনী প্রচারণায় আমি ছিলাম। আমি কখনো ভাবিনি যে রাজনীতি করবো।

আওয়ামী লীগের ত্যাগী নেত্রীদের বাদ দিয়ে কেন আপনাকে মনোনয়ন দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিও কাজ করতে চাই বা করতে পারি। অনেকেই আমার থেকে বয়সে ও কাজে সিনিয়র আছেন। তার মানে এই নয় যে নতুনরা কাজ করবে না বা এগিয়ে যাবে না। নতুনদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব জেনারেশন যদি হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে, তাহলে দেশের জন্য ভালো কিছুই হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading