দেশে প্রথম ব্যাট কোম্পানী এমকেএস স্পোর্টসের যাত্রা শুরু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১২:২০
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম ব্যাট কোম্পানি এমকেএস স্পোর্টস।।
সোমবার ৬ (জানুয়ারী)সন্ধায় হোটেল শেরাটনে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
দিনে দিনে ক্রিকেট খেলা জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে। বাংলাদেশেও এটা জনপ্রিয়তার শীর্ষে।ক্রিকেট খেলতে যে ব্যাট প্রয়োজন হয় সেই ব্যাট তৈরীর কোন কোম্পানী বাংলাদেশে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি।যার ফলে বিদেশ থেকে অনেক খরচ করে ব্যাট কিনতে হয় এদেশের ক্রিকেটারদের।তবে এবার বিশ্বমানের ব্যাট তৈরী হবে বাংলাদেশে।
লন্ডন প্রবাসী আবুল কালাম আজাদ,ক্রিকেটার মিরাজ, ইমরুল কায়েস ও ব্যাট ডক্টর খ্যাত শাহিনের প্রতিষ্ঠান এমকেএস এবার বানাবে ক্রিকেটের ব্যাট।
ইতিমধ্যে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি এই ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এখন থেকে এমকেএসের তৈরি ব্যাট নিয়ে আন্তর্জাতিক আসরে খেলতে পারবেন ক্রিকেটাররা।
চার জনের এই প্রতিষ্ঠান আইসিসি অনুমোদিত দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ব্যাট তৈরির প্রতিষ্ঠান।ইতিমধ্যে এ প্রতিবেদককে নিশ্চিত করে ছিলেন এই প্রতিষ্ঠানের অন্যতম কর্নধর আবুল কালাম আজাদ।
তিনি জানান,লন্ডনে ক্রিকেট খেলা করতে গিয়ে পরিচয় হয় ক্রিকেটার ইমরুল কায়েস ভায়ের সাথে।সেখানে দীর্ঘদিনের সম্পর্কের পর ইমরুল কায়েস প্রস্তাব দেন বাংলাদেশে একটা ব্যাট প্রতিষ্ঠান করার।যেহেতু ব্যাট তৈরীর কাঠ আসে লন্ডন থেকে। প্রাথমিক ভাবে কাঠ ও খুজে পায় তারা।দীর্ঘ প্রচেষ্টার পর এই প্রতিষ্ঠানটি দাঁড় করাতে পেরে আমাদের স্বপ্ন পুরন হয়েছে।এটা আমাদোর জন্য বড় অর্জন বলে তিনি জানান।
আবুল কালাম আজাদ যশোর জেলার ঝিকরগাছার সন্তান।তিনি ২০০৩ সালে এসএসসি, ২০০৫ সালে এইচএসসি পাশ করেন।এর পর ঢাকা কলেজে পড়া অবস্থায় তিনি লন্ডনে পাড়ি জমান।সেখানে গিয়ে তিনি রাইজিং স্টার ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত করেন।
এদিকে এমকেএস স্পোর্টস ব্যাট কোম্পানীকে স্বাগত জানাতে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন,বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুচ,ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহামুদুল্লাহ রিয়াদ, মুসফিকুর রহিম সহ উপস্থিত ছিলেন এক ঝাক ক্রিকেটার।
ইউডি/জয়নাল আবেদীন/কেএস

