অভিনেতা আহমেদ রুবেল আর নেই

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

উত্তরদক্ষিণ । বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৯:০০

জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত রুবেলের মৃত্যুর কারণ জানা যায়নি।

সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’– এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে আসার কথা ছিল আহমেদ রুবেলের।

উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি তার নাট্যজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে বহু টেলিভিশন নাটক এবং একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমা জনপ্রিয়তা এনে দেয় আহমেদ রুবেলকে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading