রমজানে ১৫ দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

রমজানে ১৫ দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৩০

আসছে পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, নতুন চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ বা ১২ মার্চ বাংলাদেশে রোজা শুরু হতে পারে।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading