তামাক পণ্যের দাম বাড়ালে ১১ লাখের বেশি মানুষের অকালমৃত্যু রোধ সম্ভব

তামাক পণ্যের দাম বাড়ালে ১১ লাখের বেশি মানুষের অকালমৃত্যু রোধ সম্ভব

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৯:০০

রাজস্ব আয় বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যের দাম ও কর কার্যকরভাবে বাড়ানোর দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আত্মা। এতে সরকারের ৯ হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে এবং দেশে ১১ লাখের বেশি মানুষের অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এই দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আত্মার পক্ষ থেকে জানানো হয়, তামাকের কর ও দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন করা হলে ৯ হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। এই বর্ধিত রাজস্ব চলমান আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে প্রায় পাঁচ লাখ তরুণসহ মোট ১১ লাখের বেশি মানুষের অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে।

বাংলাদেশে তামাক পণ্য অত্যন্ত সস্তা হয়ে উঠেছে। ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতিকর পণ্য ব্যবহারে উৎসাহিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। কৃষি বিপণন অধিদফতর থেকে পাওয়া সাতটি মহানগরীর (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর) নিত্যপণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২১ সালের (৪ জুলাই) তুলনায় ২০২৩ সালে (৪ জুলাই) খোলা চিনির দাম বেড়েছে ৮৯ শতাংশ, আলু ৮৭ শতাংশ, খোলা আটা ৭৫ শতাংশ, পাঙাস মাছ ৪৭ শতাংশ, ডিম ৪৩ শতাংশ, সয়াবিন তেল ৩৪ শতাংশ, গুঁড়া দুধ ৩০ শতাংশ এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৭ শতাংশ। অথচ একই সময়ে বিভিন্ন স্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৬ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত।

প্রাক-বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ার পাশাপাশি অ্যাডভেলোরেমের পরিবর্তে সুনির্দিষ্ট করপদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

প্রাক-বাজেট সভায় জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের উপস্থিতিতে আত্মার প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান রনি, এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপনডেন্ট দৌলত আক্তার মালা।

আত্মার পক্ষ থেকে প্রাক-বাজেট সভায় আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নিম্ন স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৬০ টাকা নির্ধারণ করে ৬৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়।

প্রতি ১০ শলাকা মধ্যম স্তরের সিগারেটের খুচরা মূল্য ৭৫ টাকা, উচ্চ স্তরের খুচরা মূল্য ১২৫ টাকা এবং প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই তিনটি স্তরে সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading