আজ ‘টেডি ডে’

আজ ‘টেডি ডে’

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৭:০০

আজ টেডি ডে। ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন। ভালবাসা প্রকাশ করতে এই দিনে আপনার প্রিয়জনকে একটি সুন্দর টেডি বিয়ার উপহার দিতে পারেন ।

টেডি ডে এর ইতিহাস এখনও অজানা। বলা হয়ে থাকে, মার্কিন প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি’ রুজভেল্টের নামে টেডি ডে এর নামকরণ করা হয়। তিনি নাকি একবার ভাল্লুক শিকারে জঙ্গলে যান। আর তখন একটি টেডি বিয়ার দেখে তিনি আর প্রাণীটিকে শিকার করতে পারেননি। এরপর থেকেই বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন করা হয়ে থাকে।

প্রতি বছর, দম্পতি এবং তরুণরা তাদের প্রিয়জনকে টেডি বিয়ার দিয়ে ভ্যালেন্টাইনস উইক উদযাপন করে। টেডি বিয়ার স্নেহের প্রতীক। এই দিনে আপনি টেডি বিয়ারের গায়ে আপনার ও আপনার প্রিয়জনের ছবি লাগাতে পারেন। এরপর সেটি দিয়ে পুরো বাড়িটি সাজাতে পারেন। এটি হয়ে যাবে আপনার প্রিয়জনকে খুশি করার একটি আকর্ষণীয় উপায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading