বিএনপি পাপের খেসারত দিচ্ছে: হানিফ

বিএনপি পাপের খেসারত দিচ্ছে: হানিফ

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি পাপের খেসারত দিচ্ছে আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে।

ক্ষমতায় থাকতে ও ক্ষমতার বাইরেও বিএনপি নানান অপকর্ম করেছে, দুর্ণীতি, সন্ত্রাসী ও লুটপাট করেছে। এসবের কারণেই আজ বিএনপি তার খেসারত দিচ্ছে।

আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ জনগণের আন্থা অর্জন করেছে বলেই টানা ৪ বার ক্ষমতায় এসেছে। আমরা বিএনপি নিয়ে ভাবছি না।

আমাদের এখন একটাই লক্ষ্য সেটা হলো মানুষ শেখ হাসিনার ওপর আবারও আস্থা রেখেছে তার প্রতিফলন হিসেবে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা। দেশকে উন্নত স্মাট বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি।

হানিফ আরও বলেন, দ্রব্যমূল্য কমাতে সরকার বদ্ধপরিকর, এ জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মায়ানমার সীমান্ত প্রসঙ্গে হানিফ বলেন, ইতিমধ্যে মায়ানমারকে সতর্ক করা হয়েছে।

বিএনপির অভিযোগ নিয়ে না ভেবে দেশের ভালোর জন্য যা যা করার সবই করা হবে।

সম্প্রতি কারাগারে বিএনপির নেতাকর্মী মারা যাওয়ার বিষয়ে বিএনপির করা অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, কারাগারে যারা আছেন তারা সন্ত্রাসী, তাদেরকে নেতাকর্মী বলা যাবে না।

কারাগারে মানুষ মারা যেতেই পারে, তবে কোনো অবহেলায় কেউ মারা গেলে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। এ সময় কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন হানিফ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে কলেজের শেখ রাসেল মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading