নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান জয়ী

নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান জয়ী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্মীতলা-ধামুইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নৌকার বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সরকার পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭০৮ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৮৬ ভোট।

রির্টানিং কর্মকর্তা আরও জানান, এই আসনে মোট ভোটারের ৫৩ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এর আগে সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আটদিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল ইসলাম হঠাৎ মারা যান। এ ঘটনায় আসনটির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন ৮ জানুয়ারি ওই আসনে ভোটের নতুন তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আজ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading