আজ কিস ডে

আজ কিস ডে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৭:৩০

আজ ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন সপ্তাহের ৬ষ্ঠ দিন, চুমু দিবস বা কিস ডে। চুমু দিবস নিয়ে হইচইও কম হয় না। ভালবাসার বিশেষ এই দিনে প্রিয়জনকে কীভাবে স্নেহের আবেশে ভরিয়ে তুলবেন তা জেনে নিন।

এঞ্জেল কিস: এই চুমুর অভিব্যক্তিতে গভীর ভালবাসা ও স্নেহ জড়িয়ে রয়েছে। চোখের পাতায় আলতো চুমু।

এসকিমো কিস: কিস করার সময় যদি পরস্পরের যখন নাক ঘষাঘষি হয়। এটি খুবই স্নেহপ্রবণ।

বাটারফ্লাই কিস: এ সময় পরস্পরের চোখের পাতা একে অপরকে ছুঁয়ে থাকে। একে বলা হয় বাটারফ্লাই কিস। এমন চুমু খেয়ে সঙ্গীকে মোহাচ্ছন্ন করে দিতে পারেন।

স্পাইডার ম্যান কিস: স্পাইডার ম্যান ছবি দেখেছেন? ঠিক ধরেছেন। দুই সঙ্গীর মধ্যে একজন আপসাইড ডাউন থাকলে তাকে বলা স্পাইডার ম্যান কিস।

ফ্রেঞ্চ কিস: প্যাশন ও রোমান্স বোঝানোর জন্য সবচেয়ে ভাল ফ্রেঞ্চ কিস।

হ্যান্ড কিস: কিসের যত ধরণ রয়েছে তার মধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয়। একজন অপরজনের প্রতি শ্রদ্ধা দেখাতে অনেকেই এই কিসটা করে থাকে। হাতের তালুর উপর এই চুমুর বিশেষ ব্যবহারও রয়েছে। নিজের প্রেমিকাকে প্রপোজ করার ক্ষেত্রে এর চেয়ে আর ভালো অপশন আর কিছু হতে পারে না।

ধরন যেমনই হোক, আন্তরিকতাটাই কিন্তু সবচেয়ে জরুরি, তাই দেরী না প্রিয়জনকে ভালবাসুন প্রাণ ভরে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading