দুই সিটিসহ ২৩৩ স্থানীয় ভোটের মনোনয়ন দাখিল আজ

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় ভোটের মনোনয়ন দাখিল আজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৮:০০

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি।

বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ। ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।

দুই সিটি ছাড়াও পটুয়াখালী, জামালপুরের বকশীগঞ্জ ও বরগুনার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন হবে। এছাড়া পাঁচটি পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এদিন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading