নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র নিরলস কাজ করে যাচ্ছে

নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র নিরলস কাজ করে যাচ্ছে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৯:০০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তার মধ্যে একটি দিন সবাই মিলিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরকে আনন্দ ও বিনোদন দিচ্ছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার মো. রফিউল হাসাইন (অব.), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেয়।

ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। মশাল প্রজ্বলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা।

প্রতিযোগীদের মার্চ পাস্ট পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading