কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বাংলাদেশে নারিন-রাসেল
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৩৫
বিপিএল জমে ওঠা লড়াইয়ে উত্তাপ ছড়াতে বাংলাদেশে পা রেখেছেন টি-২০র দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনকেই দেখা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে। শনিবার নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশ্য গত বছরের সেপ্টেম্বরেই এ দুই ক্যারিবিয়ানকে নিজেদের শিবিরে ভেড়ানোর ঘোষণা দিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
ইন্টারন্যাশনাল লিগ টি-২০তে খেলায় বিপিএলের শুরুতে যোগ দিতে পারেননি রাসেল ও নারিন। তবে তাদের দল প্লে অফের আগে বাদ পড়ায় এখন যোগ দিতে বাধা নেই তাদের। রাসেল অবশ্য এর মধ্যে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের দায়িত্ব পালন করে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে
আগামী ১৯ ফেব্রয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা শিবিরে দেখা যাবে রাসেল ও নারিনকে। ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজিটির প্লে অফে খেলা একপ্রকার নিশ্চিত। গ্রুপ পর্বে শেষ হতে কুমিল্লার বাকি এখনও আরও তিন ম্যাচ। প্লে অফের পর ফাইনালে পা রাখলে সেই ম্যাচ সংখ্যা বেড়ে হবে পাঁচ থেকে ছয়।
ইউডি/এজেএস

