ঐতিহ্য ফেরাতে কাবাডিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

ঐতিহ্য ফেরাতে কাবাডিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৩০

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হলেও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে দেশের জাতীয় খেলা কাবাডি। তাই টুর্নামেন্ট আয়োজন করার জন্য কাবাডিকেই বেছে নেওয়া হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিকেএসপি চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে অন্য খেলাগুলোর আয়োজন নিয়মিত হয়ে আসছে।

কিন্তু কাবাডির আয়োজন খুবই নগন্য। তাই বাংলাদেশ পুলিশ এ আয়োজন করেছে। এটি আমাদের জাতীয় খেলা। আমরা চাই এ খেলার চর্চা আরও বাড়ুক।
পাশাপাশি ঐতিহ্য ফেরাতে কাবাডিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। এ আয়োজনে সব ধরনের সহযোগিতা করছে বিকেএসপি। আর্থিক সহযোগিতা দিয়েছে কেএসআরএম। এ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

কেএসআরএম এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে চারটি গ্রুপে ১২টি দল। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপি এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন কেএসআরএম’র উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান।

তিনি বলেন, জেলা পুলিশের সঙ্গে আমাদের হৃদ্যতা অনেকদিনের। আমার অপেক্ষায় থাকি পুলিশের সঙ্গে কাজ করার। এমন সুযোগ দেওয়ার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন কেএসআরএম এর গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading