গৃহকর্মী প্রীতির মৃত্যুর ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে: ডিবিপ্রধান

গৃহকর্মী প্রীতির মৃত্যুর ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে: ডিবিপ্রধান
DB_harun

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:০০

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ।

গতকাল সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের নিজ কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান বলেন, গৃহকর্মী প্রীতি কীভাবে মারা গেল, সে বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে দোষী কেউ থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রীতির মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

বর্তমানে মামলা ডিবির তেজগাঁও বিভাগ তদন্ত করছে। আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী ছিল প্রীতি।

গত ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে পড়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রীতির বাবার করা মামলায় আশফাকুল ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading