শেষ মুহূর্তে গোল হজম করে পোর্তোর কাছে হারল আর্সেনাল

শেষ মুহূর্তে গোল হজম করে পোর্তোর কাছে হারল আর্সেনাল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৪০

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে গতকাল পোর্তোর বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। পর্তুগালে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটির প্রায় পুরোটাই ছিল উত্তেজনাহীন। ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে একেবারে শেষদিকে যোগ করা সময়ে গোল হজম করে বসে গানাররা। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মাইকেল আর্তেতার শিষ্যদের।

পোর্তোর বিপক্ষে প্রথম লেগের এই ম্যাচে গতকাল বেশ ছন্দহীনই ছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকলেও কাল যেন নিজেদের ছায়া হয়েই ছিলেন গানাররা। ফলে পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি আর্তেতার শিষ্যরা।

এদিকে পুরো ম্যাচেই বল দখলে এগিয়ে ছিল আর্সেনালই। ম্যাচের ৬৫ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে গোলের উদ্দেশ্যে ৭টি শট নিয়েছিল তারা। তবে গোলের দেখা পায়নি। অন্যদিকে ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও পোর্তো শট নিয়েছে মোট ৮টি যার ২টি আবার লক্ষ্যেও রেখেছিল স্বাগতিকরা।

চ্যাম্পিয়ন্স লিগে ২০১১ সালের পর এই প্রথম আর্সেনাল একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

নির্ধারিত নব্বই মিনিটে গোল শুণ্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে দুই দলই যখন গোলের উদ্দেশ্যে মরিয়া হয়ে লড়াই করছে এমন সময়েই শেষ হাসি হাসে পোর্তো। যোগ করা সময়ের চার মিনিটের মাথায় ওটাভিওয়ের বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শটে গোলটি করেন গ্যালেনো।

প্রথম লেগে পিছিয়ে পড়ায় ফিরতি ম্যাচে ঘরের মাঠে জয়ের কোনো বিকল্প নেই গানারদের। আগামী ১২ মার্চ লন্ডনে দ্বিতীয় লেগে খেলতে নামবে দুই দল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading