রাজধানীর বড় অংশে গ্যাস থাকবে না আজ

রাজধানীর বড় অংশে গ্যাস থাকবে না আজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন-অপসারণ কাজের জন্য রাজধানীর একটি একটি বড় অংশে আজ মঙ্গলবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মোট তিন ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading