বায়দূষণে আজ দ্বিতীয় ঢাকা

বায়দূষণে আজ দ্বিতীয় ঢাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:০৫

ঢাকার বায়ুর মান আজ মঙ্গলবার সকালে বিশ্বে দূষণের দিক থেকে ছিল দ্বিতীয় যা অস্বাস্থ্যকর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৮১। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থাণে ছিল ঢাকা।

এ তালিকায় ভারতের মুম্বাই, কলকাতা ও দিল্লি যথাক্রমে ১৮৩, ১৭৮ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading