দৌলতপুরে ফেনসিডিলসহ আটক ২ জন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১২:০৫
কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে অভিনব কায়দার মোটরসাইকেলে মাদক বহনকালে ১৫৪ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ডিজিটি বাজার এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৪,৬২,০০০/-টাকা) সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইকরাম হোসেন (২৬), পিতা-মৃত আজাহার আলী এবং ২। মোঃ রতন মালিথা (৩০), পিতা-মোঃ নিজাম মালিথা, উভয় সাং-ধর্মদহ, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইউডি/কেএস/হৃদয় রায়হান

