বেইলি রোডে আগুনে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

বেইলি রোডে আগুনে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১ মার্চ, ২০২৪, আপডেট ১১:৫০

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।

শুক্রবার (০১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ সূত্রে আমার তথ্য জানা গেছে।

নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সূত্র জানায়। এর বারোটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ভবনটি আটকা পড়া অনেককে তারা নামিয়ে আনেন।

কিন্তু ছয় তলা ভবনে আটকে পড়া বেশিরভাগ লোকজন মারা যান। তাদের মধ্যে বুয়েটের এই দুই শিক্ষার্থীও ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading