বোচাগঞ্জে দুই বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

বোচাগঞ্জে দুই বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ মার্চ, ২০২৪, আপডেট ১৬:০০

দিনাজপুরের বোচাগঞ্জে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বোচাগঞ্জ থেকে দিনাজপুরের দিকে আসছিল। পথে গঙ্গাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বোচাগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাসটির পেছনে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত হওয়ায় তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রহিম জানান, দূর্ঘটনায় গুরুতর আহত হননি কেউ। তবে প্রাথমিক চিকিৎসার জন্য দূর্ঘটনায় আঘাত প্রাপ্তদের হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং দূর্ঘটনাগ্রস্থ পরিবহন তিনটি থানার হেফাজতে নেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading