মেসির নাম বলে বাঁচলেন আর্জেন্টাইন বৃদ্ধা
উত্তরদক্ষিণ । শনিবার, ০৯ মার্চ, ২০২৪, আপডেট ১৭:২০
ইসরায়েলের বিরুদ্ধে অনেক দিন ধরে যুদ্ধ চলছে হামাসের। এই যুদ্ধ যে দীর্ঘতর হচ্ছে সেটিই বোঝাই যাচ্ছে। বিশ্বের বেশির ভাগ দেশ মনে করছে স্বাধীন ফিলিস্তিন এর একমাত্র সমাধান।
যুদ্ধে দুই পক্ষেই কম-বেশি হতাহতের ঘটনা ঘটছে। অনেক নিরাপরাধ মানুষও মারা যাচ্ছে যুদ্ধে। তেমনই একজন হতে পারতেন ইস্টার কুনিও। দুর্ভাগ্যক্রমে হামাস সৈন্যদের কাছে দুই নাতিসহ আটকা পড়েছিলেন আর্জেন্টাইন এই বৃদ্ধা। তার নাতিরা এখনও অপহৃত অবস্থায় আছেন।
কিন্তু সৌভাগ্যক্রমে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন ৯০ বছর বয়সী কুনিও। তাকে বাঁচিয়ে দিয়েছে স্রেফ একটি নাম। সেই নামটা লিওনেল মেসি! শুনতে বিস্ময়কর হলেও এটাই সত্যি। কয়েক মাস আগে ঘটেছে এই ঘটনা। হামাস সৈন্যদের হাত থেকে মুক্তি পাওয়ার পর সম্প্রতি জীবন বেঁচে যাওয়ার সেই চাঞ্চল্যকর ঘটনার ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন এই বৃদ্ধা। সংবাদমাধ্যমে দেওয়া তার বলা ঘটনা তুলে ধরেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
আমি তাকে (হামাস সৈন্য) বলেছিলাম আমার সঙ্গে কথা না বলতে। কারণ, আমি তার ভাষা বুঝতে পারছিলাম না। তিনি বোধহয় আরবি ভাষায় কথা বলছিলেন এবং আমি কিছুটা হিব্রু ভাষায় কথা বলতে পারছিলাম। তাকে বলছিলাম আর্জেন্টাইন স্প্যানিশ ভাষায় কথা বলতে আমি অভ্যস্ত।
তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আর্জেন্টিনা ? এরপর আমি তাকে বললাম, আপনি কি ফুটবল খেলা দেখেন? তিন বললেন ফুটবল পছন্দ করেন এবং আমি তাকে বললাম, আমি মেসির দেশ থেকে এসেছি। তিনি খুব অবাক হলেন এবং আমাকে বললেন, সে মেসিকে ভালোবাসে। এরপর তিনি আমার কাঁধের ওপর হাত রাখেন এবং আমার হাতে তার বন্দুক (একে ৪৭) তুলে দেন। তিনি আমাকে শান্তি চিহ্ন (ভি চিহ্ন) দেখাতে বললেন এবং আমাকে নিয়ে ছবি তুললেন। মেসির জন্য আমি প্রাণে বেঁচেছি।
মেসি যদি এই ছবি দেখে থাকেন, তাহলে আপনি আমার নাতিদের সাহায্য করুন। ওরা এখনও জিম্মি আছে। ওরা খুব ভালো বাচ্চা। ওদের নাম ডেভিড এবং আরিয়েল। মেসির কাছে আর্জেন্টাইন বৃদ্ধার এই আর্জি পৌঁছায় কিনা এবং তিনি কোনো সহায়তা করতে পারেন কিনা সেটিই কার্যত দেখার অপেক্ষায় থাকবে ফুটবল দুনিয়া।
ইউডি/এআর

