ইন্ডিয়াতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে

ইন্ডিয়াতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে

উত্তরদক্ষিণ । শনিবার, ০৯ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৩০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ইন্ডিয়ার চেয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কম।

এ পরিস্থিতিতে ইন্ডিয়াতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে। শনিবার (০৯ মার্চ) বারিধারা লেক পার্কে নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করায় দেশে সব ধরনের জ্বালানির দাম কমেছে। এক্ষেত্রে পাশের দেশের চেয়ে দাম কম হওয়ায় ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে।

পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীমান্তে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আগামী কৃষি মৌসুম সামনে রেখে, গ্যাস বিদ্যুৎ জ্বালানি সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, এ ব্যাপারে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বিষয়টি জোর মনিটরিং করা হচ্ছে। এর আগে গত ৭ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading