ক্রাইস্টচার্চ টেস্ট জিতে সিরিজ নিজেদের করলো অস্ট্রেলিয়া

ক্রাইস্টচার্চ টেস্ট জিতে সিরিজ নিজেদের করলো অস্ট্রেলিয়া

উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৩:০০

ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিজেদের করে নিয়েছে অসিরা।লক্ষ্যটা ছিল ২৭৯ রানের। যার জবাব দিতে নেমে ৮০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। অসিদের এমন বিপর্যয়ে ফেলে জয়ের স্বপ্নই বুঁনছিল নিউজিল্যান্ড। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে উইকেটে জেগে উঠলেন অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ ও অধিনায়ক প্যাট কামিন্স। তিন তারকার ব্যাটিং দাপটে ক্রাইস্টচার্চে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

এই জয়ের মূল নায়ক ক্যারি। তিনি সেঞ্চুরি হাঁকাতে না পারলেও জয়ের পথটা রচনা করেছিলেন। ব্যাট হাতে তার ১২৩ বলে ৯৮ রানের ইনিংসে চড়ে জয়ের নাগাল পেয়ে যায় অস্ট্রেলিয়া। সঙ্গে ১০২ বলে ৮০ রানের ইনিংস উপহার দেন মিচেল মার্শ। প্যাট কামিন্স খেলেন ৪৪বলে ৩২ রানের ইনিংস। জয়ের লক্ষ্যে মাঠে নেমে সাত উইকেটে ২৮১ করে বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ১ম ইনিংস: ১৬২, অস্ট্রেলিয়া : ১ম ইনিংস: ২৫৬, নিউজিল্যান্ড : ২য় ইনিংস: ৩৭২

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৯, আগের দিন ৭৭/৪) ৬৫ ওভারে ২৮১/৭( স্মিথ ৯, খাওয়াজা ১১, লাবুশেন ৬, গ্রিন ৫, হেড ১৮, মার্শ ৮০, কেয়ারি ৯৮, স্টার্ক ০, কামিন্স ৩২; সাউদি ১৪-১-৩৯-১, হেনরি ১৯-১-৯৪-২, সিয়ার্স ১৭-২-৯০-৪, ফিলিপস ১২-২-২৭-০, কুগেলাইন ৩-১-১০-০)।

ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। সিরিজ: দুই ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স কেয়ারি। ম্যান অব দ্য সিরিজ: ম্যাট হেনরি

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading